• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

নওগাঁর দিঘীরহাটে মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা লেগে ১ জন নিহত ও ২জন আহত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে ঈদের দিন তিন বন্ধু একটি মোটরসাইকেলযোগে ঘুরতে বেড়িয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় শাহিন আলম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন জামিরুল ইসলাম (১৭) ও আহসান আলী (১৭) নামে আরো দুজন। আহসান আলীর অবস্থা আশংকাজনক। সোমবার (৩১ মার্চ) বেলা ১১টায় উপজেলার কালাইবাড়ি-দীঘিরহাট আঞ্চলিক পাকা সড়কের দীঘিরহাটের কাছে মিরাপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত শাহিন পোরশা উপজেলার পশ্চিম হরিপুর গ্রামের মোহাম্মদ ইব্রাহিম হোসেনের এবং আহত জামিরুল ইসলাম দুয়ারপাল গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে ও আহসান আলী সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের আবু তাহিরের ছেলে। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ জানান, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়ে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে তিন জনই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই শাহিন আলমের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে আহসান আলীর অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওসি জানান, থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 


More News Of This Category
bdit.com.bd