• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
‎গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন জিয়াউল হাসান সৌরভ ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, বিদায়ী শীর্ষ পাঁচ নেতার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ গাজীপুরে জিএমপির কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার আওয়ামী লীগ না করার ঘোষণা দিলেন মামুন মন্ডল টঙ্গীতে ছিনতাই-ডাকাতির ৬ আসামী গ্রেফতার রুহুল কবির রিজভী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাভারে ফের প্রেশার কুকার উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর

নওগাঁয় স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে জাহিদ গ্রেপ্তার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ১৭৩ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাহিদ হাসান নামের (১৯) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জাহিদ হাসান উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামের আনিছুর রহমানের ছেলে। আজ শনিবার তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।ভুক্তভোগী ওই ছাত্রীর মা জানান, মোবাইলফোনের সূত্র ধরে অভিযুক্ত জাহিদ হাসানের সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।এরপর বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় নওগাঁ শহরে নিয়ে মেয়েকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত জাহিদ হাসান। স্কুলছাত্রীর মা আরও বলেন, ‘আমার স্বামী প্রবাসে অবস্থান করায় মেয়েকে নিয়ে আমি বাড়িতে বসবাস করি। গত সোমবার সন্ধ্যায় আমি বাড়িতে না থাকার সুযোগে জাহিদ হাসান আমার বাড়িতে গিয়ে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে আবারও ধর্ষণ করে। পরবর্তীতে আমি বাড়ি ফিরলে মেয়ে সব বিষয়ে আমাকে অবহিত করে। ঘটনায় আজ শনিবার সকালে মান্দা থানায় অভিযুক্ত জাহিদ হাসানের বিরুদ্ধে মামলা করেছি।’ এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদি হয়ে জাহিদ হাসানের বিরুদ্ধে মামলা করেন। পরে অভিযান চালিয়ে আসামি জাহিদকে গ্রেপ্তার করে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমের শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 


More News Of This Category
bdit.com.bd