• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল দলীয় প্রভাবে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদার এরশাদের বিরুদ্ধে গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নওগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসি ল্যান্ডের গাড়িচালকসহ গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ১৭৮ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এসি ল্যান্ডের গাড়িচালকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছোটবেলালদহ গ্রামের রফিকুল ইসলাম সোহাগ (২৯), বড়পই গ্রামের আশরাফুল ইসলাম সুইট (২৯), বিজয়পুর প্রিন্সিপালের মোড় এলাকার আসাদুজ্জামান মুন্না (২৯) ও বিজয়পুর মধ্যপাড়া গ্রামের নাসির উদ্দিন (২৯)। নাসির উদ্দিন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক হিসেবে মাস্টাররোলে কর্মরত ছিলেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ও তাঁর স্বামী পেশায় পিকআপচালক। ঈদ উপলক্ষে তাঁদের একমাত্র কন্যাসন্তানকে বাবার বাড়িতে রেখে আসেন ওই নারী। গতকাল রাত সাড়ে ৭টার দিকে স্বামী পিকআপ নিয়ে বের হলে তিনি বাসায় একা ছিলেন। ভুক্তভোগীর অভিযোগ, রাত সাড়ে ১০টার দিকে স্বামীর পূর্বপরিচিত স্বাধীন নামে এক ব্যক্তি দরজায় এসে ডাকাডাকি করেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে ছয়-সাতজন যুবক বাসায় ঢুকে তাঁকে জোর করে ধরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে চারজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যান। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনুসর রহমান বলেন, ভুক্তভোগী নারী পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার চার আসামিকে আজ সোমবার আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। ওই নারীকে শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নওগাঁ #


More News Of This Category
bdit.com.bd