• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল দলীয় প্রভাবে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদার এরশাদের বিরুদ্ধে গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নওগাঁয় দিনে দুপুরে শিব মূর্তি ও দূর্গা মন্দির ভাংচুর করে লুটপাটের অভিযোগ

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধিঃ / ১৮০ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে দিনে-দুপুরে মন্দিরের শিবমূর্তি ও দূর্গা মন্দির ভাংচুর করে প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগ। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২৮ মার্চ) সকালে মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়ানের ঘাসিয়াড়া গ্রামে। ঘাসিয়াড়া সার্ব্বজনীন শিব,দূর্গা মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ মন্ডল অভিযোগ করে বলেন তার দানকৃত জমিতে দীর্ঘদিন আগে মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। প্রায় ৪ মাস পূর্বে তার নিজস্ব জমিতে মরলাগানো ২২৫টি মেহগনি গাছ কেটে সেগুলোর গুল কাঠগুলা বিক্রির জন্য মন্দিরের পাশে স্তুপাকারে সাজিয়ে রাখা হয়। শুক্রবার সকাল ১০ টার দিকে ঈশ্বর লক্ষীপুর গ্রামের মৃত বজলুর রহমান সরদারের পুত্র একে ফজলুর রহমান বুলেট, বিনোদপুর গ্রামের আমজাদ মেম্বার, ঘাসিয়াড়া গ্রামের অনিল চন্দ্র মন্ডলের পুত্র গৌউর চন্দ্র মন্ডল, বিনোদপুর গ্রামের আঃ সালামের পুত্র নাসির উদ্দীনের নেতৃত্বে প্রায় ২০০ জন লাঠিয়াল বাহিনী প্রায় ৪০ ভুটভুটি নিয়ে এসে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে মন্দির ও মন্দিরে থাকা শিব মূর্তি ভাংচুর করে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের গুল কাঠ লুট করে পালিয়ে যায়। এ ব্যাপারে অভিযুক্ত একে ফজলুর রহমান বুলেটের কাছে জানতে চাইলে তিনি মন্দির ও মূর্তি ভাংচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, গাছের গুলগুলো তাদের জমি থেকে কেটে বেশ কিছুদিন আগে তিনি ওই স্থানে রেখেছিলেন, ভুটভুটিসহ আজ লোকজন নিয়ে তা নিয়ে এসেছেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন রেজা মুর্তি ভাংচুরের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ মন্ডলকে আইনী সহায়তার জন্য মামলা দায়েরের পরামর্শ দেয়া হয়েছে।

 


More News Of This Category
bdit.com.bd