• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে দফায় দফায় হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন: মঈন খান টঙ্গীতে ফুটপাত দখল করে ‘চাঁদাবাজির হাট’, মাসে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগ কাশিমপুরে অস্ত্রের মুখে পাঁচজনকে জিম্মি করে ৩০ লাখ টাকার সুতা লুট মহেশখালীর পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা শ্রীপুরে সৌদিতে ভালো ভিসার প্রলোভনে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ আজ কাউলতিয়ায় হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, সাংবাদিকসহ আহত; গ্রেপ্তার ৩

নওগাঁয় জাল টাকাসহ মিনহাজুল ইসলাম নামে এক যুবক আটক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ / ১৮২ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

“উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর আত্রাইয়ে জাল টাকাসহ মিনহাজুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। আটক মিনহাজুল ইসলাম নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইউনুস আলী জানান, গত মঙ্গলবার আত্রাই উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় একটি ফলের দোকানে আপেল ক্রয় করে একটি এক হাজার টাকার নোট বের করে দেয় মিনহাজুল। এসময় দোকানাদার টাকা হাতে নিয়ে জাল টাকা বলে স্থানীয় লোকজনকে জানায়। পরে লোকজন আসলে মিনহাজুলের শরীর তল্লাশি করে আরও একটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে জাল টাকার নোটসহ আটক করে থানায় আনে। এ ঘটনায় মিনহাজুলের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
২১-৩-২৫#


More News Of This Category
bdit.com.bd