• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
বাসন থানার বিশেষ অভিযানে অস্ত্র ও ধর্ষণ মামলার ৪ আসামি গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা টঙ্গীর মিলগেটে জিএমপির অভিযানে জাল টাকা সদৃশ নোট, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা মাহাবুবুল করিম হীরার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানাল ইসি গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গাজীপুরে চারটি চাপাতিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার বিকালেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন

নওগাঁয় ক্ষুদ্রনৃগোষ্টি আদিবাসী পরিবারের গৃহবধু পরোকিয়ার বলি শিকার অতঃপর সন্ধ্যারানীকে ফিরেপেতে সংবাদ সম্মেলন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ১৬৪ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে সন্ধ্যারানী (২০) নামে এক ক্ষুদ্রনৃগোষ্টি পরিবারের গৃহবধু পরোকিয়ার বলি হয়ে এক শিশু সন্তানসহ আব্দুস ছালাম নামে এক ব্যক্তির হাত ধরে উধাও হয়ে গেছেন। এমন ঘটনার পেক্ষিতে ওই গৃহবধুকে ফিরে পেতে তার স্বামী ও শশুর পরিবারের লোকজন সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী সুমন পাহান তার শুশুর বাড়ী মান্দা উপজেলার কালিসভা গ্রামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সন্ধ্যারানীর স্বামী সুমন পাহান মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউপির চৌমাসিয়া আদিবাসী গ্রামের মদন পাহানের ছেলে। অপরদিকে অভিযুক্ত মোঃ আব্দুস ছালাম হোসেন (৩৩) মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউপির নামাপাড়া গ্রামের আশরাফ আলীর (আশরাফ মেকারের) ছেলে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সুমন পাহান জানান,আমরা নৃগোষ্ঠী আদিবাসী সম্প্রদায়ের লোক। দীর্ঘ ১১ বছর পূর্বে সন্ধ্যারানীকে ধর্মীয় রীতিনুসারে মোতাবেক বিবাহ করি। তার গর্ভের ১টি ছেলে সন্তান রয়েছে। এমতাবস্থায় গত বুধবার (৯ এপ্রিল) অভিযুক্ত ছালাম হোসেন আমার স্ত্রী ও সন্তানকে নিয়ে পালিয়েছেন। পালানোর সময় বাড়িতে থাকা গরু বিক্রির নগদ ১ লক্ষ ৬৫ হাজার টাকা ও ১ লক্ষ ৩০ হাজার টাকার টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে গেছেন। উক্ত টাকা পয়সাসহ স্ত্রী-সন্তানকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করছেন। একই সাথে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা জানান,এঘটনায় তার স্বামী সুমন পাহান অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


More News Of This Category
bdit.com.bd