• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

দেশীয় অস্ত্রসহ ‘লও ঠেলা’ গ্যাংয়ের নয় সদস্যকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার  / ১৬৪ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার 

 

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকা থেকে ‘লও ঠেলা’ কিশোর গ্যাংয়ের নয় সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জোবায়ের ওরফে যুবরাজ (২২) ২। মোঃ হাসান (১৯) ৩। মোঃ রায়হান (২৭) ৪। মোঃ ওয়াসিম (২৫) ৫। মোঃ আনোয়ার হোসেন রাজু (৩২) ৬। মোঃ নুরুল আমিন (১৮) ৭। মোঃ কামাল হোসেন (২২) ৮। মোঃ শাহিন (২৮) ও ৯। মোঃ মেহেদী হাসান (২৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে পাঁচটি চাপাতি ও চারটি ধারালো চাকু উদ্ধার করা হয়।গতকাল মঙ্গলবার (১৩ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১০:৫০ ঘটিকায় মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজারস্থ মেকাপ খান রোডে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক সাড়ে দশ ঘটিকায় মোহাম্মদপুর রায়ের বাজার মেকআপ খান রোডে উক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার ও অপরাধমূলক কর্মকান্ড পরিচালনার জন্য ভয়ভীতি ও আতংক সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শক্তির মহড়া প্রদর্শন করে। মোহাম্মদপুর থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে পাঁচটি চাপাতি ও চারটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা জব্দকৃত দেশীয় অস্ত্রশস্ত্র দীর্ঘদিন ধরে তাদের দখলে রেখে মোহাম্মদপুর থানা এলাকাসহ আশেপাশের এলাকায় ছিনতাইসহ ত্রাস সৃষ্টি করে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিলো।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd