• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

তোফায়েল আহমেদের জানাজা শেষে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক : / ২০ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক   

 

 

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে মিছিল বের করার চেষ্টার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) মাগরিবের নামাজের পর রাজধানীর ধানমণ্ডির তাকওয়া মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম বলেন, তোফায়েল আহমেদের জানাজা শেষে সেখান থেকে একটি মিছিল বের করার চেষ্টা করেছিল কিছু নেতাকর্মী।  এ সময় তাৎক্ষণিকভাবে ৭জনকে গ্রেপ্তার করা হয়।  তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিন বিকাল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল আহমেদ মারা যান।  মঙ্গলবার (২ জুন) তার নিজ জেলা ভোলায় দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

পারিবারিক সূত্র জানায়, ঢাকায় জানাজার পর তার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে মরদেহ ভোলায় নেয়া হবে।  পরবর্তীতে বাদ জোহর ভোলা জিলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে।

তোফায়েল আহমেদ দীর্ঘদিন প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন।  গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন।


More News Of This Category
bdit.com.bd