• সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা আইভীর মুক্তিতে বাধা নেই ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরে নীতিগত অনুমোদন প্রধানমন্ত্রীর ডুয়েটে ‘ছাত্রদল-ছাত্রশিবির’ সংঘর্ষ, কয়েকজন আহত দিনে অবৈধ আয় ২ কোটি, ক্রিপ্টো-হুন্ডিতে বিদেশে পাচার যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শ্যুটারগান উদ্ধার ঈদ যাত্রার শেষ দিনের ট্রেনে টিকিট বিক্রি শুরু অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক গাজীপুরে হিজবুত তাওহীদ সহ সকল ভ্রান্তগোষ্ঠীর অপতৎপরতা রোধে আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির

ডুয়েটে ‘ছাত্রদল-ছাত্রশিবির’ সংঘর্ষ, কয়েকজন আহত

নিজস্ব প্রতিবেদক : / ৩০ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়টির মূল ফটকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডুয়েটের ছাত্রশিবিরকে দায়ী করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ মে  ডুয়েটের উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর ওই দিন রাত সাড়ে নয়টা থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। রোববার চতুর্থ দিনের মতো সকাল আটটা থেকে ডুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে নবনিযুক্ত ভিসির ক্যাম্পাসে যোগদানের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা তুলনামূলক বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বহিরাগত কাউকে না এনে অভ্যন্তরীণ যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন। ডুয়েটের শিক্ষক নেতারাও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগের দাবি জানিয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দুপুরের দিকে নবনিযুক্ত ভিসির পক্ষে কিছু বহিরাগত লোক এসে ক্যাম্পাসে অবস্থান নিলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল ছোড়ায় বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হন।

এদিকে ডুয়েটে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি ও সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

ছাত্রদল এ বিষয়ে দেওয়া বিবৃতিতে জানায়, সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু তাঁর নিয়োগের পরপরই সাধারণ শিক্ষার্থীর লেবাসধারী ডুয়েটের ছাত্রশিবির সংশ্লিষ্ট কিছু নেতাকর্মী এই নিয়োগ বাতিল করে ডুয়েট থেকেই উপাচার্য নিয়োগের দাবি তুলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের বাইরে থেকে উপাচার্য নিয়োগ একটি বহুল চর্চিত বিষয় হলেও এই বিষয়টিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ডুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ডুয়েটের বিদায়ী প্রশাসনের বিরুদ্ধে অস্বচ্ছতা, দলবাজি, অনৈতিকতা ও স্বেচ্ছাচারী নিয়োগসহ নানা অভিযোগ রয়েছে। এখন এই বিদায়ী প্রশাসন ও গুপ্ত সংগঠন ছাত্রশিবির মিলে একত্রে তাদের রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যেই চার দিন ধরে জোরপূর্বক আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম স্থবির করে রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় সাধারণ শিক্ষার্থী নামে গুপ্ত সংগঠনের কর্মীরা ডুয়েট ক্যাম্পাসে সাংঘর্ষিক একটি পরিস্থিতি তৈরি করেছে।


More News Of This Category
bdit.com.bd