• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

ডিসেম্বরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ডেক্স রিপোর্ট / ৩৪ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ডেক্স রিপোর্ট

 

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন।

শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের সেশনজট নিরসনের লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে এসএসসি পরীক্ষা অন্তত চার মাস এগিয়ে আসবে। একই ধারাবাহিকতায় এইচএসসি পরীক্ষার সময়সূচিও এগিয়ে আনার পরিকল্পনার কথা জানান তিনি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের ‘অভিশাপ’ দূর করতে সরকার বদ্ধপরিকর। তিনি উল্লেখ করেন, করোনাভাইরাস পরিস্থিতি ও পরবর্তী রাজনৈতিক অস্থিরতার কারণে পরীক্ষার সময়সূচিতে বিঘ্ন ঘটে এবং তা এলোমেলো হয়ে যায়। সেই প্রেক্ষাপটে শিক্ষাব্যবস্থাকে পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করতে চাই।”

এদিকে, এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনার পরিকল্পনা থাকলেও এর সম্ভাব্য সময়সূচি সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেননি মন্ত্রী।


More News Of This Category
bdit.com.bd