• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগ কর্তৃক গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা

ঢাকা প্রতিনিধ / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ঢাকা প্রতিনিধি :

 

যানজট নিরসনে, সড়কে শৃঙ্খলা ও পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে রাজধানীর গুলিস্তান এলাকায় অবৈধ হকার এবং যানবাহনের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক-মতিঝিল বিভাগ। আজ মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫ খ্রি.) সকাল ০৯:০০ ঘটিকা হতে ১১:৩০ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উক্ত বিশেষ অভিযানে ট্রাফিক মতিঝিল বিভাগ ও ক্রাইম মতিঝিল বিভাগ সার্বিক সহযোগিতা প্রদান করে। ট্রাফিক-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, উক্ত অভিযানে রুট পারমিট সংক্রান্ত বিষয়ে মোট ১২টি প্রসিকিউশন করার পাশাপাশি একটি বাস ডাম্পিং করা হয়। এ সময় সাজা প্রদানের উদ্দেশে এক জন হকারকে আটক করা হয় এবং মূল রাস্তার উপর ভাসমান অবৈধ দোকানের মালামাল জব্দ করা হয়। উক্ত অভিযানে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম.এম মহিদুর রহমান, ট্রাফিক-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ খালিদ বোরহান, ট্রাফিক-মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ওমর ফারুকসহ মতিঝিল ট্রাফিক ও ক্রাইম বিভাগের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd