• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

টাঙ্গাইলের ধনবাড়ীতে ৩নং যদুনাথপুর ইউনিয়ন কৃষক দলের সফল সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: মোঃ দেলোয়ার হোসেন / ৩০১ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার: মোঃ দেলোয়ার হোসেন

শনিবার, ২৪ মে ২০২৫ ইং তারিখে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার অন্তর্গত ৩নং যদুনাথপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য ও সফল সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ভেন্যু ছিল বরমপুর গণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, যদুনাথপুর, ধনবাড়ী। প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, টাঙ্গাইল জেলা বিএনপি। সম্মেলনের উদ্বোধন করেন দিপু হায়দার খান, আহ্বায়ক, টাঙ্গাইল জেলা কৃষক দল এবং সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শামসুজ্জামান সুরুজ, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি হাসানুজ্জামিল শাহিন, সভাপতি, টাঙ্গাইল জেলা বিএনপি সম্মেলনে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল মান্নান ফকির, আহ্বায়ক, ধনবাড়ী উপজেলা কৃষক দল।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজিজ প্রিন্সিপাল, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক (ভিপি), বলিভদ্র ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন মাস্টার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তারা কৃষকদের অধিকার, ন্যায্য দাবি আদায় এবং বিএনপির আদর্শ ও ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে কৃষক দলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানটি স্থানীয় নেতাকর্মীদের বিপুল অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এবং নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে কৃষক দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। স্থানীয় রাজনীতিতে এক নব দিগন্তের সূচনা করলো এই সম্মেলন।


More News Of This Category
bdit.com.bd