• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস গ্রেপ্তার গাজীপুরে আগুনে পুড়লো ৪২ ঘর অপরাধপ্রবণ এলাকায় নজরদারি, টহল ও মাদকবিরোধী অভিযান বৃদ্ধি

​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক

কোনাবাড়ী(গাজীপুর)প্রতিনিধি:- / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ী(গাজীপুর)প্রতিনিধি:-

 

গাজীপুরের কোনাবাড়ীতে ব্যক্তিগত জমি জরিপকে কেন্দ্র করে সাংবাদিক পরিচয়দানকারী একটি চক্রের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আজিজ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়ে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কোনাবাড়ীর এশরার নগর হাউজিং এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে আজিজ মিয়া জানান, গত ১৭ সেপ্টেম্বর সকালে কোনাবাড়ীর আমবাগ এলাকায় নিজের জমির বিডিএস জরিপ করাতে যান তিনি। এ সময় সেখানে ৩০ থেকে ৪০ জনের একটি দল উপস্থিত হয়। তাদের মধ্যে কয়েকজন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে টাকার বিনিময়ে তাঁর জমির বিডিএস জরিপ করিয়ে দেওয়ার অবৈধ প্রস্তাব দেন।

​তিনি আরও জানান, তিনি সেই অনৈতিক প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন এবং তাঁদের পেশাগত পরিচয়পত্র ও প্রেস আইডি কার্ড দেখতে চান। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিরা পরিচয়পত্র না দেখিয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচারে নামে। পরবর্তীতে তাঁর নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়া হয়।

​সংবাদ সম্মেলনে আজিজ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন,আমি বৈধভাবে জমির পর্চা নিয়ে জরিপ অফিসে গিয়েছিলাম।কোনো অবৈধ সুবিধা না দেওয়ায় আমার পেছনে ওই চক্রটি লেগেছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd