• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড টঙ্গীতে বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। গাজীপুর সিটির ইছালী–পূবাইল কলেজগেট সড়কের কাজের শুভ উদ্বোধন। বাসন থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার আজ থেকে সারা দেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাশিমপুর কারাগার মহিলা বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত গাজীপুর বাসন থানাধীন ইটাহাটাতে  কাজী মকসুদুর রহমানের উপর হামলা , থানায় লিখিত অভিযোগ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

টঙ্গীতে বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক : / ৩৬ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন আমতলী কেরানির টেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল জব্বার রঞ্জু (৩৫), পিতা: মৃত আবুল কাশেম, সাং- আমতলী কেরানির টেক, টঙ্গী পূর্ব থানা এবং রোজিনা বেগম (৪০), স্বামী: হারুন, সাং- আমতলী কেরানির টেক, টঙ্গী পূর্ব থানা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, আব্দুল জব্বার রঞ্জুর বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা এবং রোজিনা বেগমের বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


More News Of This Category
bdit.com.bd