• বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
একটি হারানো বিজ্ঞপ্তি পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট এলপি গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা জ্বালানি উপদেষ্টার দেশ বাঁচাতে’ গণভোটে ‘না’তে ভোট দিন: জিএম কাদের গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শাবান মাসের চাঁদ দেখা যায়নি ৩ ফেব্রুয়ারি রাতে শবে বরাত চট্টগ্রামে ‘অভিযানের সময় হামলা’, র‌্যাব সদস্য নিহত বার বার সংযোগ বিচ্ছিন্ন করার পরেও গাজীপুরের চাপুলিয়ায় জ্বলছে অবৈধ গ্যাসের চুলা  সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ এলপি গ্যাস সংকটের নামে গ্রাহকের হাজার কোটি টাকা লুট!

টঙ্গীতে বিকাশ কর্মীকে গুলি করে টাকার ব্যাগ ছিনতাই

গাজীপুর মহানগর প্রতিনিধি / ১১৮ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

গাজীপুর মহানগর প্রতিনিধি :

 

গাজীপুরের টঙ্গীতে বিকাশের বিক্রয় প্রতিনিধিকে গুলি করে ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী বাজারের আনারকলি রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বিকাশ কর্মীর নাম আরিফ (২৭)। তিনি টঙ্গী পূর্ব থানার বর্ণমালা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। জানা গেছে, বিকাশের টাকা কালেকশন শেষে আরিফ ও তার সহযোগীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা দেন। আনারকলি রোড এলাকায় পৌঁছলে কয়েকজন অস্ত্রধারী হঠাৎ তাদের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা আরিফকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার সহযোগীকে কুপিয়ে আহত করে। তাদের সঙ্গে থাকা টাকা ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিটি আরিফের বুকের বাম পাশে লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। টঙ্গী সরকারি হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. নাহিদ সুলতানা বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আরিফ হোসেনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আজাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমি নিজেও টঙ্গী বাজারের ঘটনাস্থলে উপস্থিত আছি। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।


More News Of This Category
bdit.com.bd