সম্প্রতি উদ্বেগজনকভাবে সারা দেশে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, খুন ও সশস্ত্র হামলার ঘটনা বাড়ছে। বিশেষ করে রাজধানীতে অস্ত্রধারী কিশোর গ্যাং থেকে শুরু করে অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে। প্রকাশ্যে অস্ত্রধারীদের মহড়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। বিশেষ করে রাতের বেলায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা হামলা চালাচ্ছে সাধারণ মানুষের ওপর। সম্প্রতি রাজধানীর উত্তরা, বনানী, মোহাম্মদপুর, বনশ্রী, তেজগাঁও, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং সাধারণ মানুষের ওপর সশস্ত্র হামলার ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা যায়, আধিপত্য বিস্তার দ্বন্দের জেরে সশস্ত্র ব্যক্তিরা জনবহুল সড়ক, বাজার কিংবা আবাসিক এলাকায় নির্বিচারে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করছে। অপরাধ দমনে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এর গোয়েন্দা ও আভিযানিক দল নিভীরভাবে এসকল অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য চিহ্নিত করছে এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ইং ১২/০৯/২০২৫ তারিখ র্যাব-১, উত্তরা, ঢাকার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা সংলগ্ন হোটেল নিরিবিলি এর সামনে পাঁকা রাস্তার উপর ০১জন অস্ত্রধারী অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে ১০১৫ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী-মোঃ আব্দুল ওয়াদুদ (৫০), পিতা-মৃত নজির আহাম্মদ, মাতা-মৃত আয়েশা বেগম, সাং-পূর্ব দিঘলী, ভুইয়া বাড়ী, পোষ্ট-দিঘলী বাজার, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর, বর্তমান ঠিকানা-ছতর বাজার, বিওএফ এর পাশে মজিবর এর বাড়ির ভাড়াটিয়া, থানা-গাজীপুর সদর, জিএমপি, গাজীপুর’কে গ্রেফতার এবং ০১টি একনালা বন্দুক (দেশী আগ্নেয়াস্ত্র), ০১টি মোবাইল ফোন, ০১টি সিম কার্ড, ০১টি চামড়ার ব্যাগ, নগদ-২৭৫০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র থানায় হস্তান্তর করা হয়েছে।