• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

জাতীয় মেধায় ৩০২৫তম হয়ে দিনাজপুর মেডিকেল কলেজে চান্স পেল নোদবাটির মরিয়ম জাহান

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ) : / ১২২ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ) :

 

নওগাঁর পত্নীতলা উপজেলার নোদবাটি গ্রামের কৃতী সন্তান মরিয়ম জাহান ২০২৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাক্রমে ৩০২৫তম হয়ে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। ছোটবেলা থেকেই মেধাবী শিক্ষার্থী মরিয়ম জাহানের পড়াশোনায় বিশেষ অবদান ছিল তার নানু মোঃ শহিদুল ইসলামের। তিনি আদরের নাতনিকে নিয়মিত স্কুলে নিয়ে যাওয়া–আসা করতেন। নাতনির এমন সাফল্যে নানু ভীষণ খুশি। মরিয়মের মামা আবু মুছা তার ভাগিনিকে ফুল দিয়ে বরণ করে নেন। মরিয়ম জাহান নোদবাটি গ্রামের মোহাম্মদ আলী ও মিনা পারভিন দম্পতির কন্যা। তার শিক্ষাজীবনের সাফল্যও অত্যন্ত উজ্জ্বল।
সে ২০১৭ সালে চকনিরখীন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় জিপিএ ৪.৮৩ অর্জন করে।
২০২৩ সালে নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ এবং ২০২৫ সালে নজিপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করে।
বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে মরিয়ম জাহান সবার কাছে দোয়া চেয়েছে। সে জানায়, “আমি ডাক্তার হয়ে গরিব ও অসহায় মানুষের সেবা করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।” এলাকাবাসী মরিয়ম জাহানের এই সাফল্যে গর্বিত এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

০১৭৫৭৬০২৮৯৮


More News Of This Category
bdit.com.bd