• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজেন্দ্রপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিতঃ প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় এসআইসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

জরুরি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

ডেক্স রিপোর্ট / ১০৬ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
Refueling the car at a gas station fuel pump. Man driver hand refilling and pumping gasoline oil the car with fuel at he refuel station. Car refueling on petrol station. Fuel pump at station

ডেক্স রিপোর্ট :

 

 

দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে জরুরি ভিত্তিতে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে (দরপত্র ছাড়াই) এই জ্বালানি সংগ্রহের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ছুটির দিনে ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সভায় জানানো হয়, বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে ডিজেল কেনা হবে।

এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে এক লাখ মেট্রিক টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড থেকে দুই লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তার মধ্যে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে


More News Of This Category
bdit.com.bd