• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

জয়পুরহাটে পেট্রল পাম্প বন্ধ

আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: / ১০৬ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

আহসান হাবীব আরমান, জয়পুরহাট জেলা প্রতিনিধি

 

কমিশন বৃদ্ধি ও ডিলারশিপ ছাড়া সরাসরি জ্বালানি তেল বিক্রি বন্ধসহ ১০ দাবিতে জয়পুরহাটে পেট্রল পাম্পে ধর্মঘট চলছে। রবিবার (২৫ মে) সকাল ছয়টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পেট্রোল পাম্প থেকে তেল বিক্রির সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন পেট্রোল পাম্পের মালিক ও কর্মচারীরা। সকাল থেকে একই চিত্র দেখা গেছে জেলার সবগুলো পেট্রোল পাম্পে। যানবাহন চালকরা পাম্পে এসেও ফেরত গেছেন তেল না নিয়ে। দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি চলার কথা।
মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, অতীতে ট্যাংকলরী মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি কমিশন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করেও কোনো ফলাফল পায়নি। উপরন্তু জ্বালানি তেলের মূল্য বর্তমানে অনেক গুনে বৃদ্ধি পেলেও তাদের কমিশনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি বলে উল্লেখ করেন। এ পরিস্থিতিতে তারা তাদের কমিশন প্রতি লিটার জ্বালানি তেলের বর্তমান মূল্যের ৭% হারে প্রদানের দাবি জানান। অবিলম্বে ১০ দফা বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল ধর্মঘটের ডাক দেয় হবে বলে ঘোষণা হুশিয়ারি দেন নেতারা।


More News Of This Category
bdit.com.bd