• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ তীব্র গরমে গাজীপুরে রেকর্ড লোডশেডিং: অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্পোৎপাদন তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা ‎গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি গাজীপুরে এখন মানুষ রাতে ও নিরাপদ বোধ করেনা’—ড. হাফিজুর ‎গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় দুই কর্মীসহ ১০ জন গ্রেপ্তার পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক, মাঠে থাকবে বডি-ওর্ন ক্যামেরা পাটগ্রামে বউ- শাশুড়ি মেলা অনুষ্ঠিত কর্মস্থলেই নারী শ্রমিকের মৃত্যুর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

ছাত্রলীগের চার কর্মীকে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার : / ১৮৩ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার :

 

রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার কর্মীকে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শুক্কর (১৯) ২। মোঃ জিহাদ (১৯) ৩। রাহিম (১৯) ও ৪। সুমন (১৮)। শুক্রবার (২০ জুন ২০২৫খ্রি.) বিকাল ০৪:১৫ ঘটিকায় মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশে ডিসি রোড থেকে গ্রেফতার করা হয়। মিরপুর থানা সূত্র জানা যায়, গতকাল শুক্রবার গোপন সংবাদের মাধ্যমের জানা যায়, জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত একটি মিছিলে নাশকতা ও দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী অর্থের বিনিময়ে বস্তি এলাকা থেকে লোকজন সংগ্রহ করে মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আশপাশ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অনেকে পালিয়ে গেলেও শুক্কর, জিহাদ, রাহিম ও সুমন নামের চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি তাজা ককটেল, একটি লোহার চাপাতি, দুইটি চাকু, একটি লোহার দা, একটি স্টিলের পাইপ, একটি মোটরসাইকেলের চেইন এবং একটি চেইন স্পোকেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তারা ফ্যাসিস্ট সরকারের বিচারের দাবিতে আয়োজিত মিছিলে নাশকতার উদ্দেশ্যে শ্লোগান দিয়ে পাল্টা মিছিল করছিলো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd