• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা আওয়ামী দোসরদের গ্রেপ্তারে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাসনে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার ধানমণ্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩ কোনাবাড়ীতে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, দুই বছরের সন্তান রেখে গেলেন মা পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে জবাই কর  হ*ত্যা*: সাংবাদিক সমাজে শোকের ছায়া

বিশেষ প্রতিনিধি: আলমগীর হোসেন গাজীপুর / ২০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধি: আলমগীর হোসেন গাজীপুর

গাজীপুরের প্রাণকেন্দ্র চান্দনা চৌরাস্তার এক চায়ের দোকানে বৃহস্পতিবার বিকেলে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ–এর সাহসী সাংবাদিক তুহিনকে। প্রত্যক্ষদর্শীদের মতে, একদল দুর্বৃত্ত সবার সামনেই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় তাঁর ওপর। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি । তুহিন ছিলেন একজন ন্যায়নিষ্ঠ, নির্ভীক এবং মানবিক সাংবাদিক। এক হাতে কলম, অন্য হাতে সত্যের মশাল নিয়ে যিনি সমাজের অন্ধকার দূর করতে লড়াই করেছেন আজীবন। এই নির্মম হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যাই নয়—এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনায় গোটা সাংবাদিক সমাজ শোকাহত ও ক্ষুব্ধ।বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, “এই হামলা কেবল তুহিন ভাইয়ের উপর নয়, এটি আমাদের প্রত্যেক সাহসী সাংবাদিকের উপর হামলা। অপরাধী যেই হোক, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।” তিনি আরও জানান, এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিকাল ২টায় গাজীপুর চান্দনা চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে।বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্য ও দেশপ্রেমিক নাগরিকদের উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। এদিকে, তুহিনের মৃত্যুতে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। তুহিন ভাই, আপনার কলম থেমে গেলেও আপনার আদর্শ ও সাহসিকতা আমাদের পথ দেখাবে।

 


More News Of This Category
bdit.com.bd