• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

চাঞ্চল্যকর কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যা মামলার মূল দুই আসামিকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

ঢাকা প্রতিনিধ / ১৮৫ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ঢাকা প্রতিনিধ :

 

রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুইজন আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শামীম হোসেন (২৮) ও ২। মোঃ ইয়াসিন আরাফাত ওরফে মুরগী ইয়াসিন (২১)। গত ১৭ এপ্রিল ও ২০ এপ্রিল ২০২৫ তারিখ তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল ২০২৫ তারিখে ভিকটিম আলাল উদ্দিনের স্ত্রী আকলিমা বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম আলাল উদ্দিন কাওরান বাজারের কাঁচামাল ব্যবসায়ী। প্রতিদিনের ন্যায় গত ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ ভোর আনুমানিক ০৫:২০ ঘটিকায় কারওয়ান বাজারে সবজি ক্রয় করে তা মজুদ রেখে বাসায় ফেরার পথে তেজতুরী বাজার পূর্ণিমা হলের সামনে পৌঁছলে অজ্ঞাতনামা ব্যক্তিরা আলাল উদ্দিনকে ছুরি দিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে তাকে স্থানীয় লোকজনের সহায়তায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত ১০ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখ ভিকটিম আলাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মামলা রুজুর পর গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত আসামি শামীম ও ইয়াসিনের অবস্থান শনাক্ত করা হয়।পরবর্তীতে গত ১৭ এপ্রিল ও ২০ এপ্রিল ২০২৫ তারিখ তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আলাল উদ্দিন হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্তকালে প্রাপ্ত তথ্য সংক্রান্তে থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত শামীম ও ইয়াসিন ভিকটিম আলাল উদ্দিনের সাথে কারওয়ান বাজারে কাঁচামালেরর ব্যবসা করতো। মূলত ব্যবসায়ের টাকা লেনদেনের বিরোধের জের ধরেই পূর্ব পরিকল্পিতভাবে আলাল উদ্দিনকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


More News Of This Category
bdit.com.bd