• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন

চাঁদা দাবি ও চাঁদা গ্রহণের অভিযোগে ৬ চাঁদাবাজ গ্রেফতার

জোবায়ের হোসেন ইফতার, ক্রাইম রিপোর্টার : / ৩৫৭ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

জোবায়ের হোসেন ইফতি ক্রাইম রিপোর্টার :

গাজীপুর মহানগরের বাসন থানাধীন আউটপাড়া এলাকায় চাঁদাবাজির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ ও বাসন থানা পুলিশ। ০৭ জুলাই ২০২৫, দুপুর আনুমানিক ১২:৩৫ ঘটিকার সময় কাঁচা বাজার অফিসের সামনে চাঁদা তোলার সময় তাদের আটক করা হয়। মামলার বাদী মোহাম্মদ আবদুছ ছালাম (৫২), গাজীপুর সদর থানার বাসিন্দা, অভিযোগ করেন যে তার স্ত্রী মোসাঃ ফরিদা পারভীন এবং শ্বশুরবাড়ির আত্মীয়দের পৈত্রিক সম্পত্তিতে গড়ে ওঠা মার্কেটের দোকানদারদের কাছ থেকে দীর্ঘদিন ধরে ৩০০ টাকা হারে দৈনিক চাঁদা দাবি করে আসছিলো একটি চক্র। চাঁদা না দিলে ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হতো। ঘটনার দিন আসামিরা মার্কেটের ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক নগদ অর্থ তুলছিল। সংবাদ পেয়ে বাদী আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলে, গোয়েন্দা ও থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশি করে মোট ৪২,৮২০ টাকা উদ্ধার করা হয়, যা চাঁদাবাজির মাধ্যমে সংগৃহীত বলে অভিযোগ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন: ১. মোঃ হোসেন সরকার (৪২) ২. মোঃ আঃ করিম (৩৭) ৩. মোঃ দেলোয়ার হোসেন (৪০) ৪. মোঃ লুৎফর রহমান (৩৪) ৫. মোঃ আকাশ (২৫) ৬. মোঃ আবুল কালাম (৪০) বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আটককৃতরা সকলেই গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হালিম মোল্লার অনুসারী। এ ঘটনায় বাসন থানায় মামলা নং-০৭, তারিখ: ০৭/০৭/২০২৫, দণ্ডবিধি ১৮৬০ এর ৪৪৭/৪৪৮/৩৮৫/৩৮৬/৩৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd