• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজেন্দ্রপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিতঃ প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় এসআইসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একটি লেমুর উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি

জোবায়ের হোসেন ইফতি / ২৪৯ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

জোবায়ের হোসেন ইফতি :

 

গাজীপুর সাফারী পার্ক থেকে বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী তিনটি রিংটেইল লেমুর চুরির ঘটনায় একটি লেমুর উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি। গ্রেফতারকৃতের নাম- মোঃ দেলোয়ার হোসেন তওসীফ (২২)। শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫ খ্রি.) জামালপুর জেলার সদর থানাধীন দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় ঢাকার শ্যামবাজারে অভিযান পরিচালনা করে চুরি হওয়া একটি পুরুষ রিংটেইল লেমুর উদ্ধার করা হয়। ডিবি সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ২০২৫ খ্রি. রাত আনুমানিক ১১:০০ ঘটিকা হতে ২৪ মার্চ ২০২৫ খ্রি. ভোর আনুমানিক ০৫:৩০ ঘটিকার মধ্যে গাজীপুর সাফারী পার্কের লামচিতা ঘর-০১ নামক বেষ্টনীর জাল কেটে বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির দুটি পুরুষ রিংটেইল লেমুর ও একটি স্ত্রী রিংটেইল লেমুর চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সাফারী পার্ক কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা রুজু হয়। ডিবি সূত্রে আরো জানা যায়, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) বিপন্ন প্রজাতির লেমুর চুরির বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত আরম্ভ করে। অতঃপর সরকারি অন্যান্য দপ্তরের তথ্য-উপাত্তের সহযোগিতায় শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫ খ্রি.) জামালপুর জেলার সদর থানাধীন দড়িহামিপুর আকন্দ বাড়িতে অভিযান পরিচালনা করে লেমুর চুরির ঘটনার সাথে জড়িত মোঃ দেলোয়ার হোসেন তওসীফকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত দেলোয়ারকে জিজ্ঞাসাবাদ এবং অন্যান্য প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ঢাকার সদরঘাটের শ্যামবাজার মসজিদ সংলগ্ন একটি নির্জনস্থান হতে খাঁচাবন্দি অবস্থায় রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় পুরুষ রিংটেইল লেমুরটি উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে অবগত করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। বাকি দুটি লেমুর উদ্ধার ও অন্যান্য আসামিদের গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


More News Of This Category
bdit.com.bd