• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

গাজীপুর সদরে ডাকাতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোহাম্মদ নাঈম হোসেন, জেলা প্রতিনিধি: / ১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ নাঈম হোসেন, জেলা প্রতিনিধি:

 

গাজীপুর সদরের চতর বাজার থেকে বন খরিয়া রাস্তায় বারবার ডাকাতির ঘটনার প্রতিবাদে আজ সকালে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই সড়কে ডাকাতরা সক্রিয় থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নেই বললেই চলে। এতে করে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, চতর বাজার থেকে বন খরিয়া পর্যন্ত রাস্তাটি সন্ধ্যার পর ভয়ঙ্কর হয়ে ওঠে। একের পর এক ডাকাতির ঘটনায় পথচারী ও যানবাহনচালকরা আতঙ্কে থাকেন। তারা দ্রুত এই রাস্তায় পুলিশের টহল জোরদার এবং পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান।এদিকে, গতকাল (মঙ্গলবার) রাতেও নগরীর ধীরাশ্রম এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাতে একটি যাত্রীবাহী মাইক্রোবাস থামিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় একদল ডাকাত। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি এবং পুলিশি টহল বা অভিযানও চোখে পড়েনি বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।


More News Of This Category
bdit.com.bd