• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা খাল খনন কর্মসূচি‌ ১৬ মার্চ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী যুদ্ধ থেকে পেছানোর পথ খুঁজছেন ট্রাম্প সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না সরকারি ৮ কর্মকর্তা এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন গাজীপুরে বি,আই,ডি,সি বাজার ব্যবসায়ী মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন ১৩,১৪ ও ১৫নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী জুলেখা আক্তার। জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক সপ্তাহ ২৫ এর শুভ উদ্বোধন

‎নিজস্ব প্রতিবেকঃ / ২৪৭ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

‎নিজস্ব প্রতিবেকঃ

গাজীপুর মহানগরে রোববার (২৪ আগষ্ট ২০২৪ইং) থেকে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। সড়কে শৃঙ্খলা ফেরাতে, যানজট নিরসন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান শুরু করেছে। জিএমপি সূত্র জানায়, সড়কে বিশৃঙ্খলা ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সবকিছু প্রস্তুত রয়েছে। নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
‎ট্রাফিক সপ্তাহে ঘোষিত গুরুত্বপূর্ণ বিধিনিষেধগুলো হলো— বিআরটি লেন, ফ্লাইওভার ও মূল সড়কে রিকশা/অটোরিকশা প্রবেশ করতে পারবে না, মূল সড়ক থেকে কমপক্ষে ১০০ ফুট ভেতরে রিকশা/অটোরিকশা অবস্থান করতে হবে, চালকের পাশে বসিয়ে যাত্রী পরিবহন করা যাবে না, উল্টো পথে কোনো যানবাহন চলাচল নিষিদ্ধ, নির্ধারিত স্থান ছাড়া কোথাও পার্কিং করা যাবে না, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করা যাবে না, যেখানে সেখানে ওভারটেকিং নিষিদ্ধ, চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলা যাবে না, স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালের নিকট হর্ন বাজানো যাবে না, নির্ধারিত গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানো যাবে না, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিষিদ্ধ। ট্রাফিক সংকেত অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে ও যেখানে সেখানে ইউটার্ন নেওয়া যাবে না।
‎গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন, যানজট ও জনদুর্ভোগ সৃষ্টিকারী গাড়ির বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিচ্ছি। তবে শুধু পুলিশের প্রচেষ্টায় নয়, নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা ছাড়া সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। ‎ট্রাফিকিং সম্বন্ধে যে কোন বিষয়ে জানতে যোগাযোগের জন্য জিএমপি কন্ট্রোল নাম্বার: ০১৩২০-০৭২৯৯৮, ট্রাফিক কন্ট্রোল রুম: ০১৩২০-০৭১২৯৮।
‎সর্বোপরি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আশা করছে, নগরবাসীর অংশগ্রহণে ট্রাফিক সপ্তাহ সফল হবে ও শহরে শৃঙ্খলিত সড়কব্যবস্থা গড়ে উঠবে।


More News Of This Category
bdit.com.bd