• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত

গাজীপুর মহানগর বিএনপির বর্ষবরণের বর্ণিল শোভাযাত্রায় হাজারো মানুষ

গাজীপুর প্রতিনিধি : / ২৯৬ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে মহানগর বিএনপি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের থেকে বেরিয়েছে ঐতিহ্যবাহী ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় বের হওয়া এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে বের হওয়া বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় হাজারো মানুষ অংশ নিয়েছেন। জানা গেছে, শোভাযাত্রাটি গাজীপুর মহানগরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নাওজো ফ্লাইওভাড় ব্রিজের নিচে দিয়ে ভোগড়া বাইপাস মোড় ঘুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে চান্দনা চৌরাস্তা মোড় ঘুরে পুনরায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মাঠ গিয়ে শেষ হবে। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি বলেন এবারের শোভাযাত্রায় এবছর কয়েকটি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার অতিথিবৃন্দ অংশ নিয়েছেন। এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এবছর রয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যের ছোট-বড় মাঝারি বিভিন্ন মোটিফ । এর আগে শোভাযাত্রার অংশ নিতে দূরদূরান্ত থেকে আগেভাগেই অনেক মানুষ এসে ভিড় করেন গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। প্রিয়জনের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে অনেককে। শিশুদের মধ্যেও দেখা গেছে বাঁধভাঙা উচ্ছ্বাস। গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপি সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজ বলেন বিগত ১৭ বছর পরে বাংলাদেশের মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে বাংলা নববর্ষের আনন্দ উল্লাস করছে, তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার দিকনির্দেশনায় বিএনপিকে সুসংগঠিত রেখে স্বচ্ছ রাজনীতির মাধ্যমে দেশবাসীকে ১৪৩২ বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, বিগত ১৭ বছর পরে বাঙালির ঐতিহ্য নববর্ষ পালোন করতে গাজীপুরের সর্বস্তরের জনগণ আজ আমাদের সাথে যোগ দিয়েছে, তিনি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন।গাজীপুর মহানগর বিএনপির আয়োজিত পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় গাজীপুর মহানগর বিএনপি, মহানগর সেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদলসহ মহানগর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন পেশার মানুষ।


More News Of This Category
bdit.com.bd