• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

গাজীপুর প্রেসক্লাবকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

তাইসিন আহমেদ রোহান / ৩২১ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

তাইসিন আহমেদ রোহান

 

গাজীপুর প্রেসক্লাবকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে গাজীপুরের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক এবং হেফাজতে ইসলাম গাজীপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি নাসির উদ্দিন খান। দৈনিক সকালের সময় পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আবেদ হোসেন বুলবুল-এর সভাপতিত্বে এবং মুছা খান রানার সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন— প্রিন্সিপাল হুমায়ুন কবির,জাহিদুর রহমান বকুল,অধ্যাপক আসাদুজ্জামান আকাশ,কোনাবাড়ি প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন আহমেদ,এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি ও সদর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বক্কর সিদ্দিক,গাজীপুর জেলা সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু,সিনিয়র সাংবাদিক মনজুরুল হক,গাজী মোখলেসুর রহমান জয়,হুমায়ুন কবির,গাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ,মাজহারুল ইসলাম রবিন (যুগান্তর প্রতিনিধি, মহানগর উত্তর ও সভাপতি, ভাওয়াল প্রেসক্লাব),আলমগীর কবির,বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের ক্রাইম রিপোর্টার কাজী শাকিল এবং কোনাবাড়ি থানার প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জুলফিকার আলী জুয়েল। বক্তারা গাজীপুর প্রেসক্লাবকে ফ্যাসিবাদ মুক্ত করে প্রশাসক নিয়োগের দাবি জানান। মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।


More News Of This Category
bdit.com.bd