• সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত গাজীপুরের কাশেমপুরে শ্রমিকদের বেতন পরিশোধ না করে নোটিশ টানিয়ে ফ্যাক্টরির গেটে তালা। মতিঝিলে দিনে-দুপুরে ব্যবসায়ীর ১৭ লাখ টাকা ছিনতাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল আ. লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: তথ্য প্রতিমন্ত্রী ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: মন্ত্রী রবিউল আজ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন গাজীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারের খাদ্যশস্য বিতরণ ও উদ্বোধন  চলছে বিসিবি নির্বাচন, ভোট দিয়েছেন তামিম রামিসার রায় শোনার অপেক্ষায় ছিল গোটা দেশ, মৃত্যুদণ্ডে সন্তোষ

গাজীপুর থেকে চোরাইকৃত পিকআপ সিরাজগঞ্জ থেকে উদ্ধার, আটক ২

গাজীপুর প্রতিনিধি : / ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুরের কোনাবাড়ী থেকে চুরি হয়ে যাওয়া পিকআপ সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা হয়। এসময়ে দুই জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি কোনাবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন।সোমবার (৯ জুন) রাতে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে পিক-আপসহ ২জনকে আটক করা হয়। আটককৃত আসামিরা হলেন খুলনা মহানগরীর খালিশপুর থানার, নয়াবাটীর মোড় এলাকার মৃত আহাম্মেদ আলীর ছেলে জায়েদ (৪০), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বাগদা গ্রামের মৃত রাজুর ছেলে হৃদয় (২২) পুলিশ সুত্রে জানাযায়, কোনাবাড়ী থানার আমবাগ মিতালী ক্লাব সংলগ্ন মসজিদের সামনে থেকে ACE x-2 ঢাকা মেট্রো ন-২৩-০৪১৯ নং পিক-আপটি রাত আনুমানিক সাড়ে বারো ঘটিকা থেকে সোয়া একটার মধ্যে চুরি হয়ে যায়। পিক-আপের মালিকের করা অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সাহায্য ও বিশ্বস্ত সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানা উপ-পরিদর্শক এসআই মনির সঙ্গীয় ফোর্সসহ সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে পিক-আপ উদ্ধার সহ আসামিদের আটক করা হয়। জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মনির বলেন ৯জুন সোমবার কোনাবাড়ী থানা মামলা নং-৩ পেনালকোড ৩৭৯ রুজু করে তথ্য প্রযুক্তির সাহায্য সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে পিক-আপসহ আসামি গ্রেফতার করা হয়। এবিষয়ে জিএমপি কোনাবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন বলেন পিকআপটি উদ্ধারসহ ২জনকে আটক করা হয়েছে। আসামিদের থানা হাজতে রাখা হয়েছে, বিজ্ঞ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category
bdit.com.bd