• বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
একটি হারানো বিজ্ঞপ্তি পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টে রিট এলপি গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা জ্বালানি উপদেষ্টার দেশ বাঁচাতে’ গণভোটে ‘না’তে ভোট দিন: জিএম কাদের গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শাবান মাসের চাঁদ দেখা যায়নি ৩ ফেব্রুয়ারি রাতে শবে বরাত চট্টগ্রামে ‘অভিযানের সময় হামলা’, র‌্যাব সদস্য নিহত বার বার সংযোগ বিচ্ছিন্ন করার পরেও গাজীপুরের চাপুলিয়ায় জ্বলছে অবৈধ গ্যাসের চুলা  সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ এলপি গ্যাস সংকটের নামে গ্রাহকের হাজার কোটি টাকা লুট!

গাজীপুর জেলা কারাগারে ‘আয়নাবাজি’; আসামির জায়গায় হাজতে অন্য ব্যক্তি

গাজীপুর জেলা প্রতিনিধি / ১৬৩ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

গাজীপুর জেলা প্রতিনিধি :

সিনেমার গল্পের মতো এবার বাস্তবেও ‘আয়নাবাজি’ ঘটেছে গাজীপুর জেলা কারাগারে। বন বিভাগের এক মামলায় অভিযুক্ত সাত্তার মিয়ার পরিবর্তে হাজতে আছেন সাইফুল নামের আরেক ব্যক্তি। অনুসন্ধানে উঠে এসেছে চমকে ওঠার মতো এ তথ্য। বিষয়টি অবগত করতেই তড়িঘড়ি করে আদালতকে চিঠি দিয়ে পুরো বিষয় জানিয়েছে কারা কর্তৃপক্ষ। গেল ৯ সেপ্টেম্বর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া রেঞ্জ অফিসের বন কর্মকর্তারা সরকারি গাছ কাটার সময় হাতেনাতে কয়েকজনকে আটক করেন। পরে দেশিয় অস্ত্রের মুখে পিছু হটলেও জড়িতদের বিরুদ্ধে মামলা করে বন বিভাগ। কালিয়াকৈর ফুলবাড়িয়া রেঞ্জের কাচিঘাটা বিট অফিসার শরিফ খান জানান, স্থানীয়দের অস্ত্রের মুখে আমরা অসহায়, তাই আলামত জব্দ করে ফিরে এসে মামলা দায়ের করি।এ ঘটনার প্রায় তিন মাস পর গত ৭ ডিসেম্বর আদালতে হাজিরা দেয় প্রধান আসামি সাত্তার মিয়া। অভিযোগ আমলে নিয়ে তাকে কারাগারে পাঠান বিচারক। কিন্তু অনুসন্ধান বলছে, যে সাত্তারের থাকার কথা কারাগারে, তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন নিজ এলাকাতেই। সরেজমিনে ফুলবাড়িয়া তালচালা গ্রামে গিয়ে দেখা যায়, বাড়িতে নেই সাত্তার। মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ব্যবসায়িক কাজে অবস্থান করছেন মাওনা এলাকায়। যদিও আদালতের নথি বলছে, এই মুহূর্তে তার থাকার কথা গাজীপুর জেলা কারাগারে। সাত্তার মিয়া যদি নিজ এলাকায় স্বাভাবিকভাবে ঘুরে বেড়ান, তাহলে কারাগারে সাত্তার নামে যে বন্দিকে রাখা হয়েছে তিনি আসলে কে? আর কীভাবে আদালত, পুলিশ, কারা কর্তৃপক্ষ সব পেরিয়ে এক সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি বন্দি হয়ে গেলেন সাত্তার পরিচয়ে? আশ্চর্যের বিষয়, কারাগারের নথিতেও বন্দির নাম সাত্তার। কিন্তু ছবি মেলাতে গেলেই ধরা পড়ে যায় ‘আয়নাবাজি’। জেলে থাকা ব্যক্তির প্রকৃত পরিচয় সাইফুল ইসলাম। তাহলে সাত্তার পরিচয়ে কীভাবে কারাগারে সাইফুল? জানতে চাইলে, তড়িঘড়ি করে আদালতকে অসঙ্গতির বিষয়টি জানিয়ে চিঠি পাঠান জেল সুপার। গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, ‘আসামি এন্ট্রি করার সময় সে তার নাম সাত্তার বলেছে, তাই সন্দেহ করিনি। পরবর্তীতে বায়োমেট্রিক পরীক্ষা করে জানতে পারি সে আসলে সাত্তার না, সাইফুল। এ বিষয়টি আমরা এরইমধ্যে আদালতে চিঠি দিয়ে অবগতি করেছি। আয়নাবাজির এই অদ্ভুত ঘটনা সম্পর্কে জানতে বারবার যোগাযোগ করেও সাড়া মেলেনি প্রকৃত আসামি সাত্তারের আইনজীবী শ্যামল সরকারের। যদিও ভুক্তভোগীর পরিবার স্বীকার করেছে, জামিন পাইয়ে দেয়ার আশ্বাসে ১৫ হাজার টাকার বিনিময়ে প্রক্সি হাজিরা দেন সাইফুল।সাত্তার পরিচয়ে কারাগারে থাকা সাইফুলের বাবা রহিম বাদশা বলেন, ‘আমার ছেলে গার্মেন্টসে চাকরি করে। আমরা জানতাম সে গার্মেন্টসে গিয়েছে। কিন্তু পরবর্তীতে জানতে পারি সে নাকি কারাগারে। আমার ছেলে টাকার বিনিময়ে আসামির পরিবর্তে হাজিরা দিতে গিয়েছে, এজন্য আমরাও অনুতপ্ত।’ গাজীপুর জেলা কারা কর্তৃপক্ষের তথ্যমতে, গত এক মাসে এমন প্রক্সি হাজিরা ও জেল খাটার তিনটি ঘটনা শনাক্ত হয়েছে।


More News Of This Category
bdit.com.bd