• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গী মাজার বস্তিত এলাকা থেকে ৪৩ জন মাদকসেবী আটক শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের ৫ম বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত জরুরি সেবার যানবাহনে তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ৫ বিভাগে কালবৈশাখীর শঙ্কা, শিলাবৃষ্টির সতর্কতা টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার রূপপুরে ২৮ এপ্রিল শুরু হচ্ছে জ্বালানি লোডিং হানিমুন বারের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করতে পুলিশকে নির্দেশ ।

গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের ৫ম বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর: / ২০ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার, গাজীপুর:

 

গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের উদ্যোগে ৫ম বার্ষিক বনভোজন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোহাগ পল্লী রিসোর্টে আয়োজিত এই বনভোজনটি পরিণত হয় এক আনন্দঘন পারিবারিক মিলনমেলায়।
দিনব্যাপী আয়োজনে গাজীপুরসহ বিভিন্ন এলাকার ইলেকট্রিক্যাল ব্যবসায়ী, সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ছিল মতবিনিময় সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির নানা আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ জহিরুল ইসলাম সরকার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ফারুক ভূইঁয়া। প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বলেন,
“ব্যবসায়ী সমাজ দেশের অর্থনীতির চালিকাশক্তি। এ ধরনের আয়োজন ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখে।” বিশেষ অতিথি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন বলেন, “গাজীপুরের ব্যবসায়ীদের ঐক্যই এই অঞ্চলের উন্নয়নের মূল ভিত্তি। এ ধরনের মিলনমেলা সেই ঐক্যকে আরও দৃঢ় করে।” বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী বলেন, “রাজনীতি ও ব্যবসা আলাদা হলেও সমাজ উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। এই আয়োজন সেই বার্তাই দেয়।” বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মীর নিজাম উদ্দিন আহমেদ (সি.আই.পি) বলেন, “নতুন প্রজন্মের ব্যবসায়ীদের দক্ষতা ও সততার মাধ্যমে এই খাত আরও এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।”
খন্দকার রুহুল আমিন (সি.আই.পি) তার বক্তব্যে বলেন,
“সংগঠনের ধারাবাহিকতা ও ঐক্য বজায় রাখতে নিয়মিত এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের আহ্বান জানান। বনভোজনে অংশ নেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রিক্যাল ব্যবসায়ী, ডিলার, শ্রমজীবী প্রতিনিধি এবং তাদের পরিবারবর্গ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রগতি ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটির সভাপতি মোঃ মাহমুদুল হক ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান তালুকদার; ইউনিটি ইলেকট্রিক্যাল ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ জিয়াউল হক ও সাধারণ সম্পাদক এস আরেফিন; গাজীপুর ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোঃ জহিরুল ইসলাম সরকার ও সাধারণ সম্পাদক আবু মুহাম্মদ সায়েম। এছাড়াও উপস্থিত ছিলেন কোনাবাড়ী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আ.খ.ম বরকত উল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ রিপন সিকদার; কাশিমপুর মেট্রো থানা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল মান্নান মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ হারুন চৌধুরী; কালিয়াকৈর ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোঃ নাজমুল আলম খোকন ও সাধারণ সম্পাদক মোঃ কেরামত আলী; গাজীপুর সদর ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি কাজী মেন্দারেছ তাহা বিল্লাল ও সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান সরকার। আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ইলেকট্রিক সেলস পরিষদের সভাপতি মোঃ সাদ্দাম হুসাইন ও সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মানিক; গাজীপুর ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সভাপতি মোঃ কবির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম; কোনাবাড়ী মেট্রো থানা ইলেকট্রিশিয়ান ইউনিটির সভাপতি মোঃ খন্দকার শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়াজী; গাজীপুর ইলেকট্রিশিয়ান শ্রমজীবী সমবায় সমিতি লিঃ-এর সাধারণ সম্পাদক মোঃ আহসান খান ও সহ-সভাপতি মোঃ শিপন খাঁন। দিনব্যাপী এই আয়োজন আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। পুরো অনুষ্ঠানটি গাজীপুরের ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সমাজের মধ্যে ঐক্য ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।


More News Of This Category
bdit.com.bd