• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই গাজীপুর বাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও ডাকাতি প্রস্তুতি মামলার ২ আসামি  গ্রেপ্তার  কটূক্তির জন্য আটক, সন্ত্রাসবিরোধী পুরোনো মামলায় কারাগারে চেয়ারম্যানের গাড়ি থেকে ১ কোটি টাকা চুরি, ৪৮ ঘণ্টায় উদ্ধার ৯৭ লাখ কালিয়াকৈরে ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, একযোগে ৩০ উন্নয়নমূলক কাজের উদ্বোধন বাসনে ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি রাবিয়া বেগম রাবু গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বিকেলে, থাকবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি (শুভ জন্মাষ্টমী) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত । গাজীপুরের ভোগরা বাইপাস সেনাবাহিনীর পরীক্ষা দিতে বেরিয়ে পুলিশের হাতে মারধরের শিকার শিক্ষার্থী ফাহিম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা

গাজীপুর কাশিমপুরে মাদকের রমরমা ব্যবসা

জোবায়ের হোসেন ইফতি,ক্রাইম রিপোর্টার : / ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

জোবায়ের হোসেন ইফতি,ক্রাইম রিপোর্টার :

 

গাজীপুরের কাশিমপুরে মাদকের অবৈধ ব্যবসা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। বিশেষ করে মহানগরীর কাশিমপুরের রওশন মার্কেট ও মুচিপাড়া এলাকাকে কেন্দ্র করে মাদকের আস্তানা গড়ে উঠেছে। এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, এসব এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকরী তৎপরতা দেখা যায় না। সূত্র জানায়, কাশিমপুরের বিভিন্ন স্পটে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ নানা ধরনের মাদক বিক্রি হয়। আর এই মাদক ব্যবসাকে কেন্দ্র করে খুন-গুম, মারামারি ও দাঙ্গা-হাঙ্গামা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক যুবক গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকাবাসী জানান, মাদক চক্রের সাথে প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজশ থাকায় প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে পারছেনা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, আমরা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছি আর মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলেই হুমকি-ধামকি আসে।
স্থানীয় পুলিশ প্রশাসনের এক কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান। কাউকে ছাড় দেওয়া হবে না। তবে বাস্তবে মাদক কারবারিদের অনেকেই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের কঠোর মনোভাব ও এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া কাশিমপুরের মাদক সাম্রাজ্য ধ্বংস করা সম্ভব নয়। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সামাজিক সচেতনতা ও তরুণ সমাজকে মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


More News Of This Category
bdit.com.bd