• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস গ্রেপ্তার গাজীপুরে আগুনে পুড়লো ৪২ ঘর অপরাধপ্রবণ এলাকায় নজরদারি, টহল ও মাদকবিরোধী অভিযান বৃদ্ধি গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ২৪২ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাহমিনা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী কবির হোসেন পালিয়ে যায়।

শুক্রবার দিবাগত রাত ১১টা থেকে শনিবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের একটি দল উপজেলার বরমী মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক কাজলের বাড়ির ভাড়াটিয়া কবির হোসেনের বসতঘর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় কবির হোসেন কৌশলে পালিয়ে গেলেও তার স্ত্রী তাহমিনাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাহমিনা মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।

শনিবার বিকেল ৩টার দিকে গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরমী মধ্যপাড়া এলাকার ওই বাড়ি থেকে ৮৮ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে কবির হোসেন পালিয়ে গেলেও মাদক কেনাবেচায় সম্পৃক্ততার অভিযোগে তার স্ত্রী তাহমিনাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক আব্দুল কুদ্দুস বাদী হয়ে নিয়মিত মামলা করেছেন। গ্রেপ্তার তাহমিনাকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্যমতে, পলাতক কবির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত ১০টি মামলা এবং পুলিশকে মারধরের একটি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম (ডিবি), অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন (ডিএসবি), সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম (কালিয়াকৈর সার্কেল), গাজীপুরের ডিআইও-১ মো. আবুল বাশার মিয়া এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পলাতক কবির হোসেনসহ এলাকার চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


More News Of This Category
bdit.com.bd