• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশ ও ডেসকোর যৌথ অভিযান গাজীপুরে ৬০ লাখ টাকার দুর্নীতি মামলায় বাসন ভূমি অফিসের কর্মকর্তা জাফর ইকবাল গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর সাংবাদিক এইচ আর শফিক গ্রেপ্তার গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, যা বললেন তথ্য উপদেষ্টা গাজীপুর আদালত থেকে পালানো ৩২ মামলার আসামি ১২ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি শাখার উদ্যোগে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট

গাজীপুরে ৬০ লাখ টাকার দুর্নীতি মামলায় বাসন ভূমি অফিসের কর্মকর্তা জাফর ইকবাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : / ৫৩ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে  ৬০ লাখ টাকার দুর্নীতির মামলায় বাসন ভূমি অফিসের কর্মকর্তা জাফর ইকবাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর শিববাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসন ভূমি অফিসে কর্মরত অবস্থায় জাফর ইকবাল সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং প্রায় ৬০ লাখ টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও সচেতন নাগরিকরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে আসছিলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় এবং সংশ্লিষ্ট থানায় তথ্য-প্রমাণও জমা দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় প্রশাসনের নির্দেশনায় গাজীপুর সদর থানার সাব-ইন্সপেক্টর মোশারফ হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে শিববাড়ি এলাকা থেকে অভিযুক্ত জাফর ইকবাল সরকারকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় এলাকাবাসী পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, দুর্নীতির বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা অব্যাহত থাকলে সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

এদিকে, সচেতন নাগরিকরা অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


More News Of This Category
bdit.com.bd