• শনিবার, ১৬ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
দুই সপ্তাহে এলো ১৪ তেলবাহী জাহাজ, জুনে আসবে ১৬টি মালিকের সম্পত্তি বিক্রি করে ডার্ড গ্রুপ ও সিজন্স ড্রেসেস লিঃ এর শ্রমিকদের অবশিষ্ট সকল পাওনাদি পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন তারেক রহমানের আস্থার বৃত্তে এক মার্জিত মুখ আতিকুর রহমান রুমন ডিএনসিসি কোভিড হাসপাতালে হঠাৎ পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর বাসন থানায় অভিযোগ বিয়ের প্রলোভনে সম্পর্ক, নির্যাতন ও জোরপূর্বক অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগ গাজীপুরের আমবাগ এলাকায় অবৈধ অনুমোদনহীন কারখানায় হুইল পাউডার ও ভীম সাবান তৈরি সন্ধান মেলেছে। ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রী ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন কাল মধ্যরাতে রণক্ষেত্র গাজীপুর দুই মাসের মধ্যে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

গাজীপুরে ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

টুটুল তালুকদার, গাজীপুর : / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

টুটুল তালুকদার, গাজীপুর :

 

আমি এক অভাগা সন্তান। মাকে শেষ ডাকটাও দিতে পারলাম না।’ সাদা কাফনে মোড়ানো খাঁটিয়ার ওপর থাকা মায়ের নিথর দেহের সামনে দাঁড়িয়ে বলছিলেন যুবলীগ নেতা তরিকুল ইসলাম রিপন। তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেওয়া হাজারো মুসল্লি সামনে অঝোরে কাঁদতে থাকেন রিপন। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামে আজ বৃহস্পতিবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন যুবলীগের মাওনা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপনের মা নূরুন্নাহারের (৫৬) জানাজা অনুষ্ঠিত হয়। রিপন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য নূরুল ইসলামের ছেলে। এর আগে বুধবার তিনি ময়মনসিংহের একটি হাসপাতালে মারা যান। রিপনের আইনজীবী মো. শফিকুল ইসলাম বলেন, মায়ের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে পিটিশন দেওয়া হয়। পরে প্যারোলে তিনি মায়ের জানাজায় অংশ নেওয়ার অনুমতি পান। অনুমতি পেয়ে পুলিশের কড়া পাহারায় তিনি জানাজার নামাজে অংশ নিয়েছেন। পরে তাকে আবার কারাগারে ফেরত নেওয়া হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, আবেদনের পর বন্দি রিপনের মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে জানাজায় অংশ নেওয়ার জন্য ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। গাজীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের জানান, আদেশ পাওয়ার পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত মুক্ত থেকে ৩ ঘণ্টা পর পুলিশ আবার আসামি রিপনকে কারাগারে হস্তান্তর করে। স্বজনরা জানান, রিপন তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে এক ঘণ্টা বাড়িতে অবস্থান করেন। পুলিশ পাহারায় রিপন বাড়িতে আসার পর সেখানে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। জানা যায়, তরিকুল ইসলাম রিপনের বিরুদ্ধে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা সহ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় গত ১১ ফেব্রুয়ারি উপজেলার মাওনার নিজ বাড়ি থেকে তিনি গ্রেপ্তার হন। এর পর থেকেই গাজীপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন।


More News Of This Category
bdit.com.bd