• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বাসন থানার বিশেষ অভিযানে এজাহারভুক্ত ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম কনক গ্রেপ্তার গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত ২২ দিন ইলিশ ধরা মানা, কেনাবেচাতেও নিষেধাজ্ঞা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পূবাইলে অপহরণের এক মাস পর ৩ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার স্বামী-স্ত্রী ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কার নেতা জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন টঙ্গীতে পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে হ্যান্ডক্যাপ পরা আসামি ছিনতাই ১৩ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট দ্রুত সংস্কারের দাবি প্রশাসকের কাছে দ্রুত কাজ দৃশ্যমান করার আহ্বান কাউন্সিলর পদপ্রার্থী তাজুল ইসলাম মিল্টনের কৃষি জমি ও জলাশয়ের জমিতে চলছে ‘এম্পায়ার সিটি’র রমরমা সাইনবোর্ড ব্যবসা, ক্ষুব্ধ স্থানীয় কৃষকরা হত্যার পর লাশ গুম: পিবিআইয়ের অভিযানে মা-ছেলেসহ গ্রেপ্তার ৩

গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

রাজু হাসান, মহানগর প্রতিনিধি : / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজু হাসান, মহানগর প্রতিনিধি :

বিলুপ্তপ্রায় জাতীয় খেলা কাবাডিকে নতুন উদ্যমে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশের দেশব্যাপী খেলোয়াড় বাছাই কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুরের পূবাইল থানায় অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর থানা পর্যায়ের প্রতিযোগিতা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত এ প্রতিযোগিতায় ‘লাল’ ও ‘সবুজ’ দলের মোট ১৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ‘লাল’ দল ৩৯ পয়েন্ট অর্জন করে বিজয়ী হয়। অপরদিকে ‘সবুজ’ দল ১৫ পয়েন্ট নিয়ে পরাজিত হয়।

খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, যিনি বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক।

এ সময় তিনি তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ বিভাগ), ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, পূবাইল থানার অফিসার ও ফোর্সবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কাবাডির মতো ঐতিহ্যবাহী খেলাকে জনপ্রিয় করা এবং প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের মাধ্যমে জাতীয় পর্যায়ে তাদের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।


More News Of This Category
bdit.com.bd