• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ১ ডিসেম্বর থেকে শুরু

গাজীপুর প্রতিনিধি / ২১২ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের মামলা সংক্রান্ত সাক্ষ্যগ্রহণ ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। সাংবাদিক সমাজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মামলার বিচার ৯০ দিনের মধ্যে সম্পূর্ণ করা হোক, যাতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনি ব্যবস্থা নেওয়া যায়। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর চেয়ারম্যান এবং দৈনিক প্রতিদিনের সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক বলেন, “দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা গেলে দেশের সাংবাদিকদের নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং অনাকাঙ্ক্ষিত সহিংসতার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে। নিহত সাংবাদিক তুহিনের ভাই ও মামলার সংশ্লিষ্ট সেলিম জানিয়েছেন, “১ ডিসেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে, ইনশাআল্লাহ। আশা করি দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। এদিকে, মামলা চলাকালে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা এবং প্রমাণপত্র সুরক্ষিত রাখার ওপরও জোর দেওয়া হচ্ছে। সাংবাদিক সমাজ আশা করছে, দ্রুত বিচার কার্যক্রম দেশের সাংবাদিক সমাজে আস্থা পুনঃস্থাপন করবে।


More News Of This Category
bdit.com.bd