• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নারী শ্রমিক ধর্ষণ মামলায় শ্রমিক ফেডারেশন নেতা গ্রেপ্তার বাসন থানার বিশেষ অভিযানে নারী ও শিশু অপহরণ, ডাকাতি প্রস্তুতি ও ধর্ষণ মামলার ৫ আসামি গ্রেপ্তার স্থানীয় নির্বাচনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী ৯ বছরেও কাটেনি সংকট, ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন চাকরি দেওয়ার প্রলোভনে অপহরণ, টঙ্গীতে যুবকের গলিত মরদেহ উদ্ধার ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ডিএমপির এএসআইসহ গ্রেপ্তার ২ বিদেশি পিস্তলসহ কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার সদর থানায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার হলেন অতিরিক্ত আইজিপি ২০ বছর পর যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান

গাজীপুরে সাংবাদিককে উলঙ্গ করে নির্যাতনের অভিযোগ, অভিযুক্ত যুবদল নেতা রাজীব

স্টাফ রিপোর্টার:আলমগীর হোসেন / ১৬৩ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার:আলমগীর হোসেন

 

গাজীপুরের কোনাবাড়ীতে সাংবাদিক মফিজুল ইসলামকে গ্যারেজে আটকে রেখে উলঙ্গ করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও যুবদল নেতা পরিচয়ধারী রাজীবের বিরুদ্ধে। জানা গেছে, রাজীবের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই ঘটনার জের ধরে সাংবাদিক মফিজুল ইসলামকেও টার্গেট করেন রাজীব। “তথ্য দেওয়ার” নামে ডেকে এনে তাকে তিন ঘণ্টা গ্যারেজে আটক রেখে শারীরিক নির্যাতন চালানো হয়। অচেতন অবস্থায় তাকে রাস্তায় ফেলে যাওয়া হলে, সহকর্মীদের মাধ্যমে খবর পেয়ে কোনাবাড়ী মেট্রো থানার পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে গভীর জখম এবং মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের শিল্প বিষয়ক সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন। তিনি বলেন,  “সাংবাদিকদের গায়ে হাত তোলা মানেই সত্যের কণ্ঠ রোধ করা। অপরাধী যেই হোক, ছাড় দেওয়া হবে না।” সাংবাদিক সমাজ প্রশ্ন তুলেছে— একজন রাজনৈতিক নেতা কীভাবে প্রকাশ্যে একজন সাংবাদিককে গ্যারেজে আটকিয়ে নির্যাতন করতে পারে? প্রশাসন কেন আগেই ব্যবস্থা নেয়নি? ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিক মহল।


More News Of This Category
bdit.com.bd