• বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে হঠাৎ ২ কারখানা স্থায়ী বন্ধ: চরম অনিশ্চয়তায় ১৮০০ শ্রমিক ‎গাজীপুরে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক-১ গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত গাজীপুরে গার্মেন্টস কারখানার সামনে ককটেল বিস্ফোরণ, শ্রমিকদের মাঝে আতঙ্ক আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাজুড়ে ১৮ হাজার পুলিশ মোতায়েন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা পুলিশের সামনেই যুবলীগের মিছিল, পুলিশকে ‘মেরে ফেলার’ হুমকি! হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা

গাজীপুরে সমকামিতার অভিযোগে আটক ৫

গাজীপুর প্রতিনিধি / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর পূবাইল থানার করমতলা এলাকায় গোপনে সমকামী কার্যকলাপের উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ যুবককে আটক করেছে পূবাইল থানা পুলিশ। আটককৃতরা হলেন- পূবাইল কুদাব এলাকার মো. মশিউর রহমান (১৯) মো. আমিনুল ইসলাম (২৫), বরিশালের বানারীপাড়ার মো. নাজমুল ইসলাম (১৯), মাদারীপুরের কালকিনীর গোলাম রাব্বি (১৮) ও আরাফাত সিকদার (১৯)। তাদের মধ্যে কয়েকজন ঢাকার শাহজাদপুর সুবাস্তু মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার গভীর রাতে তাদের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা হলে বাড়ির মালিক ও স্থানীয়রা টের পেয়ে সেখানে যান। জিজ্ঞাসাবাদে আটক যুবকরা সমকামী উদ্দেশ্যে একত্রিত হওয়ার কথা স্বীকার করলে উত্তেজিত জনতা ক্ষুব্ধ হয়ে তাদের মারধর করে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত অবস্থায় পাঁচজনকে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের থানায় নিয়ে আসা হয়। থানা সূত্রে জানা যায়, অনলাইনে পরিচয়ের সূত্র ধরে ওই পাঁচ যুবক করমতলা এলাকার আহসান হাবীব রুবেলের ভাড়া বাসায় একত্রিত হন। সোমবার এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ না করলেও পুলিশ ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের গ্রেফতারপূর্বক  আদালতে প্রেরণ করে। এ বিষয়ে পূবাইল থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) নাজমুল হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। প্রাথমিক চিকিৎসা শেষে আটককৃতদের থানায় আনা হয় ও আইন অনুযায়ী আদালতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd