• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজু হাসান, স্টাফ রিপোর্টার: / ৬১ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

রাজু হাসান, স্টাফ রিপোর্টার:

 

গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ শে জানুয়ারি মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরের চৌরাস্তা সংলগ্ন সাগর সৈকত কনভেনশন হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাসন,কোনাবাড়ি, ও কশিমপুর মেট্রো থানা বিএনপি অঙ্গসংগঠনের আয়জনে ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেয়র মুজিবুর রহমান। তিনি বলেন নির্বাচনী ব্যাপক প্রচারণার জন্য ইতিমধ্যে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।বাসন,কোনাবাড়ি, কাশিমপুর মেট্রো থানা সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনকে ধানের শীর্ষ কে বিজয়ী করার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।শুধু তাই নয় নির্বাচনের আগের রাতে ভোট কারচুপি এড়াতে যেন অতীতের ন্যায় আগে থেকেই বেলট বাক্স ভর্তি কার না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি । সভাপতির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন অতীতে যেমন আপনারা বিপুল ভোটে ধানের শীর্ষ কে বিজয়ী করেছেন যার কারণে আমরা আলহাজ্ব অধ্যাপক এম,এ,মান্নান কে এমপিও মন্ত্রী বানিয়েছিলাম। ঠিক তেমনি এবার মেয়র মুজিবুর রহমানকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করে জনাব তারেক রহমানের কাছ থেকে যেন গাজীপুরে মন্ত্রীত্ব নিয়ে আসতে পারি সেজন্য সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। এ সময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ড.মালেকুল,বাসন মেট্রো থানা বিএপির সভাপতি তানভীর সিরাজ,গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সুরুজ আহমেদ, গাজীপুর মহানগর কৃষকদলের আহবায়ক আতাউর রহমানসহ বিএনপির অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। এসময় নেতে কর্মীসমর্থক সাধারণ মানুষ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়


More News Of This Category
bdit.com.bd