• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস আটক, মুচলেকায় মুক্ত লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার পূবাইলে আওয়ামী লীগ নেতা অমূল্য চন্দ্র দাস গ্রেপ্তার গাজীপুরে আগুনে পুড়লো ৪২ ঘর অপরাধপ্রবণ এলাকায় নজরদারি, টহল ও মাদকবিরোধী অভিযান বৃদ্ধি গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে শহীদ নূরে আলমের প্রথম শাহাদাতবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ / ১৬৭ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

 

গণঅভ্যুত্থানের শহীদ ও গাজীপুর মহানগর যুবদলের বাসন থানা শাখার ১৮নং ওয়ার্ডের নেতা নূরে আলমের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই ) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ সাজেদুল ইসলাম এবং সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু।স্মরণসভায় বক্তারা বলেন, শহীদ নূরে আলম গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন দিয়ে অমরত্ব লাভ করেছেন। তার আত্মত্যাগ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে শহীদ নূরে আলমের সংগ্রাম ছিল সাহস, চেতনা ও দৃঢ়তার প্রতীক। অনুষ্ঠানে গাজীপুর মহানগর যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ড ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে শহীদ নূরে আলমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

 


More News Of This Category
bdit.com.bd