• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

গাজীপুরে শব্দদূষণ রোধে ব্যতিক্রমী উদ্যোগ: সরকারি গাড়ি চলবে অপ্রয়োজনীয় হর্ন ছাড়াই

নিজস্ব প্রতিবেদক : / ১৪৫ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুরে শব্দদূষণ কমিয়ে নাগরিকদের জন্য শান্ত ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে জেলার সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সরকারি কাজে ব্যবহৃত যানবাহন অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করে চলাচল করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

জেলা প্রশাসক বলেন, অযথা হর্ন বাজানোর কারণে প্রতিনিয়ত শহরের বিভিন্ন এলাকায় শব্দদূষণ বৃদ্ধি পাচ্ছে। এতে শিক্ষার্থী, রোগী, বয়স্ক ব্যক্তি এবং সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সরকারি যানবাহন থেকেই সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করা হবে। চালকদের শুধু জরুরি প্রয়োজন ছাড়া হর্ন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রথম পর্যায়ে সরকারি গাড়িগুলো অপ্রয়োজনীয় হর্ন ছাড়া চলাচল করবে। এরপর পর্যায়ক্রমে জেলার সব ধরনের যানবাহনকে হর্নমুক্ত চলাচলে উদ্বুদ্ধ করা হবে।

সভা শেষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে সরকারি ও আধাসরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাস, লেগুনা, সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুর নগরকে হর্নমুক্ত করতে সচেতন করা হয় এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

সচেতনতামূলক এ কর্মসূচিতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের আশা, এ উদ্যোগের মাধ্যমে গাজীপুরে শব্দদূষণ উল্লেখযোগ্যভাবে কমবে এবং নাগরিকদের জন্য আরও বাসযোগ্য পরিবেশ গড়ে উঠবে।


More News Of This Category
bdit.com.bd