• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার পূবাইলে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র অন্তরালে মাদক বিক্রি, গ্রেফতার ৪ কালিয়াকৈরে সাংবাদিককে গালিগালাজ ও হত্যার হুমকির অভিযোগ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে মাসুদ রানার প্রত্যাশা

গাজীপুরে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছে

গাজীপুর প্রতিনিধি / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেলওয়ের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে গাজীপুর সিটি করপোরেশন, রেলওয়ে ও জেলা প্রশাসক কর্তৃপক্ষ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ ফিরোজ আল মামুন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম। অভিযান সূত্রে জানা গেছে, জয়দেবপুরে রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা। এছাড়া ফুটপাত দখল করে বসে হাট বাজার। বৃহস্পতিবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নামে সিটি করপোরেশন, রেলওয়ে ও জেলা প্রশাসক কর্তৃপক্ষ। অভিযানে ফলের দোকান, চায়ের দোকান, ঘরবাড়িসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানকালে অনেক ব্যবসায়ী নিজেদের উদ্যোগে দোকান থেকে তাদের মালামাল সরিয়ে নিতে দেখা গেছে। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, রেলওয়ে পুলিশ ও সিটি করপোরেশনের সদস্যরা অবৈধ স্থাপনা উচ্ছেদে উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd