গাজীপুরে ‘মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ বাস্তবায়ন ও মান নিয়ন্ত্রণ জোরদারকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জয়দেবপুর পিটিআই অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
কর্মশালায় মৎস্য ও পশুখাদ্যের গুণগত মান নিশ্চিত করা, ভেজাল ও নিম্নমানের খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিরোধ এবং সংশ্লিষ্ট আইন যথাযথভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মান নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এবং গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মৎস্য ও পশুখাদ্যের মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।