• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ বাসনে গড়ে উঠেছে একাধিক চোরাই তেলের দোকান, উঠছে নানা প্রশ্ন রাজধানীতে অপরাধ দমনে কঠোর অভিযানের প্রস্তুতি, আলোচনায় ‘ক্লিন হার্ট’ শ্রীপুরে অপহৃত তরুণ উদ্ধার, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় গ্রেপ্তার ৩ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অবৈধভাবে গ্যাস সরবরাহ: দুই ফিলিং স্টেশনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কোনাবাড়ীতে এক যুবক গ্রেপ্তার টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরে ভুয়া অনলাইন পোর্টালের নামধারী সাংবাদিকসহ ভুয়া ডিবি পুলিশের ৫ সদস্য গ্রেফতার

সাব্বির হোসেন, গাজীপুর প্রতিনিধি / ২৬১ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

সাব্বির হোসেন, গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুরে ভুয়া সাংবাদিক ও ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও অপরাধে জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ।গত শনিবার (২৪ জানুয়ারি) গাজীপুর মহানগরীর সদর থানাধীন চাকুলিয়া এলাকার মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত একটি টিনের ছাপরা ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফের জোড়া, ডিবি পুলিশের কটি, একটি লেজার লাইট, একটি ক্যামেরা, রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল এবং ‘মাতৃবাংলা’ নামক একটি ভুয়া অনলাইন পোর্টালের আইডি কার্ড ও মাউথ স্পিকার জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- রোমান হোসেন শুভ (২৭), শাহিন আলম (৪০), মো: ইউসুফ আলী (৩৬), মো: সাইফুল ইসমাইল (৩৬) ও মো: কবির হোসেন (৩০)। গাজীপুর মহানগর ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহিন আলম, ইউসুফ আলী ও রোমান হোসেন শুভর বিরুদ্ধে অপহরণ, প্রতারণা, ধর্ষণ এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ভুয়া ডিবি পুলিশ ও ভুয়া সাংবাদিক চক্রের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানটি গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব অশোক কুমার পাল, পিপিএম-এর নির্দেশনায় পরিচালিত হয়।


More News Of This Category
bdit.com.bd