• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
পূবাইলে ফাতিমা রাণী প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২ গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাসনে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল গাজীপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ​​টাকার বিনিময়ে জরিপ করিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অপপ্রচারের শিকার জমির মালিক কোনাবাড়ী সেটেলমেন্টে দুর্নীতির সাম্রাজ্য : কর্মকর্তা-দালাল ও ক্ষমতাসিল নেতাদের সিন্ডিকেটে জিম্মি সেবাগ্রহীতারা, অনুসন্ধানে গিয়ে বাধা ও ঘুষের প্রস্তাবের মুখে সাংবাদিকরা বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পরিদর্শন করেন মোঃ রহিম সরকার । সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা প্রচারণা’, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিএনপি নেতা বাবুলের

গাজীপুরে বিভিন্ন ব্র্যান্ডের ১০ লক্ষ টাকার নকল সিগারেট উদ্ধার, গ্রেফতার ১

গাজীপুর প্রতিনিধি / ১৮৭ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন জরুন পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকার নকল সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় আশিক (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়, যিনি দীর্ঘদিন ধরে এসব নকল সিগারেট বাজারজাত করছিলেন। গ্রেফতারকৃত আশিক জামালপুর জেলার সরিষাবাড়ী থানার নলসোন্দা গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি কোনাবাড়ীর জরুন এলাকার শামসুল মেম্বারের বাড়ি ভাড়া নিয়ে সেখানে একটি গুদাম ঘরে নকল সিগারেট সংরক্ষণ ও বিক্রি করতেন। কোনাবাড়ী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ হাজার ৬৪০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। অভিযান পরিচালনাকারী কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় চন্দ্র রায় জানান, আটককৃত আশিক দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় নকল সিগারেট সরবরাহ করতেন। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd