• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক নেতা বিল্লাল নিহত গাজীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও মিনি ট্রাকসহ দুই জন গ্রেপ্তার । রাস্তায় থুতু-ময়লা ফেললেই শাস্তি রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত গাজীপুরের কাশেমপুরে শ্রমিকদের বেতন পরিশোধ না করে নোটিশ টানিয়ে ফ্যাক্টরির গেটে তালা। মতিঝিলে দিনে-দুপুরে ব্যবসায়ীর ১৭ লাখ টাকা ছিনতাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল আ. লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: তথ্য প্রতিমন্ত্রী ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: মন্ত্রী রবিউল আজ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন

গাজীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও মিনি ট্রাকসহ দুই জন গ্রেপ্তার ।

নিজস্ব প্রতিবেদক : / ৪১ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজা ও মিনি ট্রাকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার ( ০৮ জুন) ভোরে অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার কররা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুর এলাকার মলাই মিয়ার ছেলে মিনি ট্রাক চালক মো: সাকিব মিয়া (৩৪), অপরজন ব্রাহ্মণবাড়িয়া কসবা বড়খোটা এলাকার শিশু মিয়ার ছেলে নাজমুল মিয়া(২৫)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা বাজারস্থ মহাসড়কের পূর্ব পাশে চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় গাঁজা বহনকারী মিনি ট্রাকটি চেকপোস্ট পর্যন্ত পৌছালে সংকেত দিয়ে থামিয়ে বিধি মোতাবেক তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মিনি ট্রাকে বিশেষ কৌশলে গোপন চেম্বারে লুকায়িত ৭৫ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় উপ পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে জিএমপি সদর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন। অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, নিয়মিত আমাদের মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে


More News Of This Category
bdit.com.bd