• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজেন্দ্রপুরে বাসের হেলপার নিহতের ঘটনায় আড়াই বছর পর চালক গ্রেপ্তার গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিতঃ প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় এসআইসহ গ্রেপ্তার ৩ গাজীপুরে কাভার্ডভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মোহাম্মদপুরে আইনজীবীর বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ পিচ্চি রাজার পলায়ন: নাওজোড় নয়, তাঁতীবাজার থেকে পালানোর তথ্য, গ্রেপ্তার ২ পুলিশ বাসনে মহাসড়কের পাশে চোরাই তেল কেনাবেচার অভিযোগ, মোরসালিনসহ কয়েকজনের নাম গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিককে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে হাসপাতাল থেকে চার বছরের শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগ, দুই ঘণ্টা পর উদ্ধার গাজীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিতঃ

রাজু হাসান মহানগর প্রতিনিধি / ৪৬ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রাজু হাসান :মহানগর প্রতিনিধি

পুলিশিং সেবাকে আরও দক্ষ, পেশাদার, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের চলমান বহুমাত্রিক কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুর জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ (ক্যাম্প প্রশিক্ষণ) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫ অক্টোবর) সকালে গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল হতে নায়েক, কনস্টেবল হতে এটিএসআই, নায়েক হতে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে এ ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়। এছা্ড়াও পরীক্ষা গ্রহন কমিটিতে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), গাজীপুর, জনাব মোঃ শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কিশোরগঞ্জ ।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাধ্যমে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল পুলিশ সদস্যদের নেতৃত্বের পরবর্তী ধাপে উন্নীত করার পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ আরও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটি সকলে।

এসময় আরোও উপস্থিত ছিলেন আরআই, পুলিশ লাইন্স, গাজীপুর, আরও(১), রিজার্ভ অফিস, গাজীপুরসহ ক্যাম্প প্রশিক্ষণে অংশগ্রহনকারী পরীক্ষার্থীগণ।


More News Of This Category
bdit.com.bd