টুটুল তালুকদার, গাজীপুর :
গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানাধীন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ইসলামপুর রাস্তার মাথায় নাওজোর ফ্লাইওভারের নিচে হকারদের ফলের দোকান দিয়ে রাস্তা বন্ধ করে। ব্যবসার জন্য মহাসড়কে সব-সময় যানজট লেগে থাকায় সাংবাদিকদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় সাংবাদিকরার প্রতিবাদ করলে হকাররা একত্রিত হয়ে সাংবাদিকদের উপর তেড়ে আসে। এবং কয়েকজন হকার সন্ত্রাসী মনোভাব নিয়ে মারতে আসে। সাংবাদিকদের মারতে আসার ভিডিও ফুটেজ সাংবাদিকদের নিকট সংরক্ষিত আছে। তর্ক-বিতর্ক চলাকালীন ৯৯৯ এ কল করে পুলিশ কে বিষয়টি জানালে জিএমপি বাসন মেট্রো থানা এ এস আই বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেন, এ সময় হকাররা পালিয়ে যায়। সাংবাদিকদের দাবি, নাওজোর ফ্লাইওভারের নিচে যেন আর কোন হকার ভ্যান গাড়ি বসিয়ে ব্যবসা করে রাস্তা যানজটের সৃষ্টি করতে না পরে। এ জন্য তারা জিএমপি বাসন থানা সহ উর্ধতন কর্মকর্তাদের বিশেষ নজর দেওয়ার বিশেষ অনুরোধ করেন।