• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গী পশ্চিমে বিশেষ অভিযানে অস্ত্র মামলার দুই আসামি গ্রেপ্তার বাসনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পূবাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা-মেয়ের মৃত্যু পিচ্চি রাজা পলায়ন: পাঁচ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গাজীপুরে আদালত থেকে হাজিরা দিয়ে কারাগারে ফেরার পথে পুলিশকে ফাঁকি দিয়ে আসামী পলায়ন পূবাইল কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাদির হোসেন ও সম্পাদক মোসলেম উদ্দিন নির্বাচিত । বাসন তৈয়জউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর সিরাজ গাজীপুরে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

গাজীপুরে নবাগত পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ

গাজীপুর প্রতিনিধি / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার ১৬ নভেম্বর জারিকৃত আদেশে তাকে জিএমপি কমিশনার হিসেবে পদায়ন করা হয়। জানা যায়,দায়িত্ব গ্রহণের জন্য জিএমপি সদরদপ্তরে পৌঁছালে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম নবাগত কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জিএমপির একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।নবাগত কমিশনার ইসরাইল হাওলাদার এরপর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ও দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় জিএমপির উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের প্রধানসহ সকল স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন, যারা নতুন কমিশনারকে স্বাগত জানিয়ে তার নেতৃত্বে জিএমপিকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


More News Of This Category
bdit.com.bd